Wednesday, March 11, 2015

দেবী

দেবী, তোমার ঔষ্ঠধর
কি আছে ওটার ভিতর
বেমালুম ভুলিয়ে রাখে আমাকে
আমার আমিটার জগৎ থেকে।

দেবী, তোমার স্তনদ্বয়
সুন্দরের সকল কারুকার্য জমা আছে ওতে
আমি দিকহারা পথিকের মত
এদিক ওদিক কি যেন খুঁজতে থাকি।

দেবী, তোমার নাভিদেশ
যেন প্রস্ফুটিত কোন ফুল
আমি সম্মোহিত হই, আমি নিজেকে বিলিন করে দেই
আমি অসহ্য সুখে কাতরাতে থাকি।

দেবী, তোমার সৌন্দর্য আমাকে খুন করেছে
আমি আবার নিজেকে তৈরী করতে থাকি
তোমার হাতে খুন হওয়ার জন্য।

১৮.০২.২০০৬।

স্ব-মৈথুনের পর

এখন আমি নির্জীব কোন খড়কুটো বা আবর্জনার মত
যার নিজস্ব কোন অনুভুতি বা ছলৎশক্তি নেই

এখন আমি নিষ্পাপ কোন বালকের মত
যার মাঝে কোন কাম, ক্রোধ কিংবা হিংসাদ্বেষ নেই

এখন আমি নব্বই বছরের কোন বুড়োর মত
জীবনের ভারে নূয়ে পড়া তেজোদ্দীপ্তহীন কোন মানুষ

এখন আমি রাস্তার পাশে পরে থাকা কোন ডাস্টবিনের মত
যার গায়ে লেখা থাকে "আমাকে ব্যবহার করুন"

এখন আমি শো-কেইজে সাজিয়ে রাখা দামী কোন শো-পিচের মত
যেন মঙ্গল গ্রহ থেকে এসেছি কিম্ভুতকিম্বাকার মানুষ

১৬.০১.২০০৪।

জীবন চরিত

জানি এইভাবেই জীবন যাবে চলে
কোথাও নেই কোন অস্বস্তি, নেই কোন আত্মউপলব্ধি
আছে শুধু সামনে এগিয়ে চলা, সামনে এগিয়ে চলা
অর্হনিশ আমি শুধু ভাবি কি করে পারে মানুষ এতোটা
অভিনয়, ভান আর বিবেকহীন ভাবে বেঁচে থাকা

সুখের পেছনে দৌড়াতে দৌড়াতে দৌড়াতে দৌড়াতে
লক্ষভ্রষ্ট তোমরা ভুল মানুষেরা


রাত ১২টা ৩৭
১২.০৩.২০১৫