তুমি
কি এখনো অন্ধকারে বসে ভাবছো আমাদের কথা
এতো
দ্রুত কেন আমাদের ছেড়ে চলে গেলে সেথা
তুমি
ছিলে আমাদের জীবনে বটবৃক্ষের মতো
রক্ষা
করতে রোদ বৃষ্টি ঝড় আসতো যতো
আজ
তুমি নেই তুমি শুয়ে আছো অন্ধকার কবরে
আমাদের
ঘরটা সর্বত্রই শুধুই তোমার শুন্যতা বিরাজ করে।
তোমার
কি মনে পড়ে বাবা? সেই বহুকাল আগের কথা
তখনো
আমি ছোট
শীতের
রাতে তুমি কোলেতে জড়িয়ে নিতে আমার শরীর এবং মাথা
তোমার
জামার পকেট থেকে না’বলে কতবার নিয়েছি কত টাকা
এখনতো
আর আমাদের আলনাতে ঝুলে থাকেনা তোমার জামাটা।
তোমার
ছোট দু’মেয়ে ফেন্সি এবং হেপী
এখন
আরো বড় হয়েছে
তুমি
কি এসে একবারও দেখে যাবে না
এখন
তারা কি করছে?
আমার
স্পষ্ট মনে পড়ে যায়
তুমি
যেদিন চলে গেলে সেদিনের কথা
তুমি
বলেছিলে, “আমার রোগের ঔষধ কি পাওয়া যাবেনা কোথা?”
আমি
মিথ্যে আশ্বাস দিয়ে বলেছিলাম
“আমি
যাচ্ছি আনতে আপনি ঘুমান”
আমি
আনতে পারিনি
আপনি
সত্যি এখনো ঘুমিয়ে আছেন!
আমার
বড্ড কান্না পায়
আমি
কাঁদতে পারিনা
আমি
চিৎকার করে কাঁদি
আমার
চোখে জল আসে না।
২৭.০৮.০৩
No comments:
Post a Comment