Monday, January 19, 2015

অবশেষে সে এলো

অবশেষে সে এলো
জানতে এলো, কেমন আছি, কি করি, কোথায় থাকি,
বিগত বছরগুলিতে কেমন ছিলাম ইত্যাদি......

অবশেষে সে এলো
কোন প্রানীকে মেরেফেলার পর আমরা খুঁচিয়ে খুঁচিয়ে যেরকম
তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হই
সেইরকম সে এলো

আমার মৃত্যু(মানসিক) তাকে মুক্তি দিয়েছে।

অবশেষে সে এলো
বলতে এলো আমায় ক্ষমা করে দিও।

১৫.০৮.২০০৯

Tuesday, January 13, 2015

বন্ধু’র ভালোবাসা



আজ তোমাকে দেখার জন্য
মনটা আরেকবার ব্যকুল হল
পুনঃ পুনঃ এই ব্যকুলতা
এটা কিসের আহবান?

ধ্বংসের পথে আমার আরো
এক ধাপ এগিয়ে যাওয়া
বোধকরি এটা তারই
নিঃছিদ্র প্রতিফলন।

২৫.০৮.০১।

নদী ও নারী



হে নারী,
তোমার কিসের এত অহংকার
হরিণীর মত চোখ উপমাবিহীন ঠোট
কচি পেয়ারার মত ঐ থুতুনি
এই সবইতো স্রষ্টার দেওয়া উপহার।

হে নদী,
তোর কিসের এত গর্জন
বর্ষায় ভরা যৌবন উথালপাথাল ঢেউ
চারদিকে বিস্তির্ন জলরাশি
এই সবইতো বিধাতার বর্ষণ।

২১.০৪.০১।

অন্যরকম যুদ্ধ



নিশ্চিত পরাজয় যেনেও যুদ্ধে নেমেছি তোমার সাথে
মনে হয় আমি আমার সীমানা অতিক্রম করে ফেলেছি
নিজেকে বড্ড অপরাধী মনে হয়
তবুও নিজের বিবেকের সাথে লড়ছি।

তোমার উদারতা, চঞ্চলতা, চপলতা
আমাকে ধ্বংসের দিকে ধাবিত করে
আমি প্রতিনিয়ত খুন হই তোমার দ্বারা
আবার নিজেকে গড়ি মসৃনভাবে।

২২.০৪.০১।

আমার দেবী



তোমার ঔষ্ঠধর
কি আছে ওটার ভিতর
বেমালুম ভুলিয়ে রাখে আমাকে
আমার আমিটার জগৎ থেকে।

তোমার স্তনদ্বয়
সুন্দরের সকল কারুকার্য জমা আছে ওতে
আমি দিক হারা পথিকের মত
এদিক ওদিক কি যেন খুজঁতে থাকি।

তোমার নাভীদেশ
যেন প্রস্ফুটিত কোন ফুল
আমি সম্মোহিত হই, আমি নিজেকে বিলীন করে দেই
আমি অসহ্য সুখে কাতরাতে থাকি।

তোমার সৌন্দর্য আমকে খুন করেছে
আমি আবার নিজেকে তৈরী করতে থাকি
তোমার হাতে খুন হওয়ার জন্য।

১৮.০২.০৬।

Wednesday, January 7, 2015

কি চোখে তাকিয়ে ছিলে



কি চোখে তাকিয়ে ছিলে জানিনা
আমার অন্তরের অন্তঃস্থল কেঁপে উঠল
কি চোখে তাকিয়ে ছিলে জানিনা
আমার পর্বতপ্রমান দৃঢ়তা ধ্বংস হল।

কি চোখে তাকিয়ে ছিলে জানিনা
জাদুকরী কিংবা ছলনাময়ীদেরকেও হার মানলে
কি চোখে তাকিয়ে ছিলে জানিনা
আমি নিজেকে সঁপে দিলাম তোমার প্রেম অনলে।

আমি একবার তাকাই, আমি বারবার তাকাই
তোমার ঐ হৃদয়গ্রাহী চোখের দিকে
আমি বিস্মিত হই আমি নত হই
আমি ধ্বংস হই তোমার ঐ তীক্ষ্ণ দৃষ্টিতে।

আমি বিমোহিত হই আমি সম্মোহিত হই
তথাকথিত প্রভুভক্ত প্রানীর মত
আমি নিজেকে পুনরায় সৃষ্টি করি
তোমার দৃষ্টির চাহিদামত।

০২.১২.০২।