তোমার
ঔষ্ঠধর
কি
আছে ওটার ভিতর
বেমালুম
ভুলিয়ে রাখে আমাকে
আমার
আমিটার জগৎ থেকে।
তোমার
স্তনদ্বয়
সুন্দরের
সকল কারুকার্য জমা আছে ওতে
আমি
দিক হারা পথিকের মত
এদিক
ওদিক কি যেন খুজঁতে থাকি।
তোমার
নাভীদেশ
যেন
প্রস্ফুটিত কোন ফুল
আমি
সম্মোহিত হই, আমি নিজেকে বিলীন করে দেই
আমি
অসহ্য সুখে কাতরাতে থাকি।
তোমার
সৌন্দর্য আমকে খুন করেছে
আমি
আবার নিজেকে তৈরী করতে থাকি
তোমার
হাতে খুন হওয়ার জন্য।
১৮.০২.০৬।
No comments:
Post a Comment