Monday, November 17, 2014

আমার সমুদ্র-১

আমার প্রিয় একটা সমুদ্র ছিল
আমি যখন তখন তার সামনে হাজির হতাম
যার বুকে কোন সর্বনাশা ঢেউ ছিলনা
তাকে দেখা মাত্র আমার সব ক্রোধ উবে যেতো
মন ভাল হয়ে যেতো
আমি তাকে প্রানভরে দেখতাম
তার পানিতে হাত পা ভিজিয়ে বসে থাকতাম
ইচ্ছেমতো অবগাহনে নামতাম
সে আমাকে সাদরে গ্রহন করতো তার মতো করে
যেন তার জন্যই আমার সৃষ্টি হয়েছে
যেন আমাকে পেলেই সে কানায় কানায় পূর্ণ হয়
সে আমাকে বড্ড আপন করে নিতো।

অথচ আজ তার কি বির্বন চেহারা!
তার বুকে এখন শুধুই শর্বনাশা ঢেউ
মুর্হুমুহু তার ঢেউ আছড়ে পরে আমার বুকে
আমি সইতে পারিনা
আমি সহায়সম্বলহীন হয়ে পড়ি
আমি অপেক্ষায় থাকি......
আবার কবে আমার সেই প্রিয় শান্ত সমুদ্রটাকে ফিরে পাবো?

২৮.০২.০৫
 

No comments:

Post a Comment