কাল আবহাওয়াবীদরা বলেছিল
কালবৈশাখী, হ্যরিকেন বা সাইক্লোন কোনটাই হবে না
নৌ-বন্দরগুলিতে কোন সর্তক সংকেত দেখানোর প্রয়োজন
নেই
আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে
তবে ঝড় বৃষ্টি কোনটাই হবে না
সবকিছুই ঠিকঠাক ছিল
রৌদ্রজ্জলকিত দিন ছিল
আকাশে সাদাসাদা মেঘ ছিল প্রতিদিনের মত
তবুও কোথাথেকে এক রাশ দমকা হাওয়া এসে
আমার সাজানো গছানো জীবনটাকে ওলট পালট করে দিল
আমার সমুদ্রটাতে আবার বিশাল বিশাল ঢেউ উঠল
সমুদ্রটা ফুলে ফেঁপে উঠতে থাকলো
সমুদ্রের এই বিরুপ আচরন আমাকে রীতিমত স্তম্ভিত
করল
আমি সব কিছুই মেনে নিলাম।
এরই মাঝে অনেক পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন হয়ে
গেল
আমি আবারো মরে যেতে থাকলাম, শুধু আমার প্রানটা
রয়ে গেল।
০৬.০৫.০৬।
No comments:
Post a Comment