Monday, November 17, 2014

আমার সমুদ্র-২


কাল স্বপ্ন দেখেছিলাম
হ্যাঁ, শুধুই স্বপ্ন
না, তোমাকে না
আমার সমুদ্রটাকে।

আহা......, কতদিন পর
আমার চীরচেনা সেই সমুদ্রটাকে দেখলাম
কতদিন তার জলে পা ভেজাই না
কতদিন দু’হাতের আজলাতে তাকে তুলে নিয়ে বলি না
ইস্‌ তুই কি স্বচ্ছ! কি সুন্দর!
আমায় একটু ছুতে দিবি
খুব বেশীতো নয়, মাত্রতো একটিবার
তোর জলে আমার সর্বাঙ ভেজাব
খুব বেশী হলে না হয় ডুব সাঁতারে হারিয়ে যাবো।

আমার আর সাধ্য কি
আজীবন তোকে আটকে রাখার
তুইতো স্বাধীন তোরই মতো
যে কাউকে খুশী আপন করার।

০৪.০৫.০৬

No comments:

Post a Comment