Wednesday, November 26, 2014

ভুলে কি থাকা যায়



সম্পর্কটা ভেঙ্গে দিবে বললেই কি ভেঙ্গে যায় সব যোগাযোগ
মুছে কি যায় সব অক্ষত স্মৃতি
মুছে কি যায় হৃদয়ের সব চীরচেনা অলিগলি
সেই প্রথম তোমার হাতে হাত রাখা
খুব কাছাকাছি ঘনিষ্ঠ হয়ে গাঁ ঘেষে বসা
ভুলে কি থাকা যায়

ভুলে কি থাকা যায় সেই প্রথম দেখার দিন
বৃষ্টিভেজা যে দিন আমার জীবনকে করেছে রঙ্গীন
বলো ভুলে কি থাকা যায়

ভুলে কি থাকা যায় সেই অন্ধকার কফিশপে বসে এক চুমুক কফি খাওয়া
আলোআধাঁরির মায়াময় দৃষ্টি নিয়ে দুজনের আপলক তাকিয়ে থাকা

ভুলে কি থাকা যায় সেই প্রথম তোমার হাত ধরার দিন
তোমার কাঁপাকাঁপা হাত তুমি আমার দিকে বাড়িয়ে দিয়ে বললে,
“আমার হাতটা একটু ধরবে?”
আমি রবীন্দ্রনাথের ভাষায় বললাম “আমি পাইলাম, ইহাকে পাইলাম”

আমি কেমন করে ভুলি আমার সেইসব দিনগুলি
বলো ভুলে কি থাকা যায়

২২.০৩.০৭

No comments:

Post a Comment