কাল তোকে দেখলাম
তোর চোখের দিকে তাকাতে পারিনি
সেখানে এখন অন্য কিছু খেলা করে
তোর সারা দেহে এখন ভাটার টান।
আমার সমুদ্রটা ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে
হারিয়ে যাচ্ছে নাম না জানা পথে
সে এখন শুধু পশ্চাতেই ধাবমান
আবার কোন তাজা প্রান কেড়ে নেওয়ার জন্য হচ্ছে
আগুয়ান।
তোর মুখের দিকে তাকালাম
আমি যেনো অন্য কিছু দেখলাম
এক ধরনের অপরাধবোধ, বিষাদ্গ্রস্থতা তোকে ছেয়ে আছে
তোর উচ্ছল খল্ খল্ হাসি ঢেকে গেছে তার নীচে
খুনী খুন করে চলে যাওয়ার পর তার শরীরে যেমন লেপ্ট
থাকে খুনের চিহ্ন
ছোপ ছোপ রক্তের দাগ, হাতের ছাপ ইত্যাদি
কোনভাবেই মুছে ফেলা যায়না তা
তোর সারা অবয়বে আমি শুধু তাই দেখেছি প্রতিনিয়ত।
০৩.০৬.০৭
No comments:
Post a Comment