Sunday, November 23, 2014

আমার সমুদ্র-৪



কি এমন তুমুল প্রয়োজন ছিল তোর
জন্মেই তুই এ দেশ থেকে অন্য দেশে
মিঠা জল থেকে নোনা জলে
এইভাবেই বুঝি সমুদ্রের জীবন চলে।

আমি এখন যেদিকে তাকাই
শুধু পানি থৈ থৈ
দিক হারিয়ে ফেলা নাবিকের মতো
আমার এখন গন্তব্যহীন যাত্রা।

এ আমায় কেমন শাস্তি দিলি তুই সমুদ্র
তোর ১৫৫কিমি জুড়ে ছিল শুধু আমারই বিচরন
তবে আজ কেন সেখানে দেখিতে পাই
অন্য, অন্য কোন এক পুরুষের আরোহন।

২৫.০৫.০৭

No comments:

Post a Comment