এইখানে
হাত রাখো উপুড় করে রাখো
হাতে
হাতে মিলন হোক।
ভালোবাসা
এইভাবে হয়।
চোখে
চোখ রাখো নত হয়ে আসতে চাইবে দৃষ্টি
তবুও
ফেরাবে না, দৃষ্টি স্থির রাখো।
ভালোবাসা
এইভাবে হয়।
হৃদপিন্ডের
স্বভাবিকতার ছন্দপতন ঘটুক আজ
কামনার
আগুনে জ্বলবো দু’জনে।
ভালোবাসা
এইভাবে হয়।
আরো
একটু কাছে এসো একেবারে বুকের কাছে
যেভাবে
কপোত কপোতি খেলা করে।
ভালোবাসা
এইভাবে হয়।
জাপটে
ধরো আমায় পরগাছা যেভাবে বাঁচে
তোমায়
নতুন করে প্রান দেবো।
ভালোবাসা
এইভাবে হয়।
তোমার
অধরযুগল প্রস্ফুটিত করো
আমি
তৃষ্ণার্ত তৃষ্ণা মেটাবো আজ।
ভালোবাসা
এইভাবে হয়।
১৬.০৯.০৩।
No comments:
Post a Comment