তোমাকে দেখলাম “সুখসাগর”
কত শান্ত স্থির তুমি কোন ঢেউ নেই কোন
ভয় নেই
মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছে তোমার উপর
দিয়ে
তোমার স্বচ্ছ জলে তোমাকে দেখার নামে
আমি আমার প্রিয়াকে দেখি
কতদিন দেখা হয়নি আমার প্রিয়ার মুখখানি
অমন করে
কতদিন বলা হয়নি “আহা... তুমি কত সুন্দর”।
আজ আমি তোমাকে দেখছি অপলক নয়নে,
দু-কুল ছাপিয়ে উঠা আমার উচ্ছাসে,
আমার সুতীব্র আবেগে, আমার কামনায়,
আমার মুগ্ধতায়, আমি তোমাকে দেখি “সুখসাগর”।
আমার দৃষ্টি ফেরে না, তোমাকে দেখার
নামে
আমি আমার প্রিয়াকে দেখি।
আমি স্থির হই, আমি স্তিমিত হই,
একটা ভিন্ন রকম অনুভুতিতে আমি নিশ্চল
দাঁড়িয়ে থাকি
আমি তোমাকে দেখি “সুখসাগর”
তোমাকে দেখার নামে আমি আমার প্রিয়াকে
দেখি।
(দিনাজপুর জেলার বিখ্যাত রাজবাড়ির পাশে
পুরোনো এক
বিশাল দিঘি, স্থানীয় লোকজন এর নাম
দিয়েছে “সুখসাগর”।
সেই সুখ সাগর কে নিয়ে লেখা আমার এই
কবিতা। উল্লেখ্য যে
দিনাজপুরে “রামসাগর দিঘি” নামে একটি
বিখ্যাত দিঘি আছে।)
১১.০৪.০৭
No comments:
Post a Comment